আম চুরির ঘটনায় কিশোরকে পিটিয়ে হত্যা

পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম চুরির ঘটনাকে কেন্দ্র করে রাসেল উদ্দিন নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ  শুক্রবার সন্ধ্যায় কিরণগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ গ্রামের মফিজুল ইসলাম ছেলে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমজান আলী জানান, রাসেল ওই এলাকার একটি আম বাগানের পাহারাদার ছিল। কিন্তু নিয়মিত বাগান থেকে আম চুরি হওয়ায় রাসেল কিরণগঞ্জ গ্রামের বাক্কারের ছেলে হালিমকে সন্দেহ করে। আর এ ঘটনা শুনে হালিম ও তার সহযোগীরা আজ সন্ধ্যায় রাসেলের বাগানে য়ায়। তারা কথা কাটাকাটির এক পর্যায়ে রাসেলকে পিটিয়ে গুরুত্বর আহত করে। এতে ঘটনাস্থলেই মারা যায় রাসেল। 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এপিএইচ/

আরও পড়ুন:

‘তনু এখন ইতিহাস হয়ে গেছে’