‘তাজ মঞ্জিল’এর মালিকের স্ত্রী ও ছেলেসহ পাঁচজন রিমান্ডে

পুলিশের দায়িত্বে বাধা দেওয়া এবং তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় কল্যাণপুরের ‘তাজ মঞ্জিল’এর মালিকের স্ত্রী, ছেলেসহ পাঁচজনকে দুই দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। রবিবার (৭ আগস্ট) ঢাকার মহানগর হাকিম খুরশিদ আলম এ আদেশ দেন।

বাড়ির মালিকের স্ত্রী মমতাজ পারভীন, ছেলে মাজহারুল ইসলাম, তার সহযোগী মাহফুজুল আনসার, মমিন উদ্দিন ও জাকির হোসেন-এই পাঁচজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২৬ জুলাই রাজধানীর কল্যাণপুরের ওই বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। এ ঘটনায় বাড়ির মালিকের  স্ত্রীসহ পাঁচজনকে ৫৪ ধারায় গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশের কাজে বাধা দেওয়া এবং তথ্য গোপনের অভিযোগে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়।

/এআরএল/