মন্ত্রী বলেন, পৃথিবীতে আমরা অনেক যুদ্ধ দেখেছি। আর বর্তমানে বাংলাদেশে এখন যে উপসর্গ দেখা দিয়েছে, তা হচ্ছে ধর্মের নামে জঙ্গিবাদের উপসর্গ। আমরা ভেবেছিলাম এসব শেষ হয়ে গেছে। কিন্তু হিংসার ক্ষমতা এমনই যে এখনও তা শেষ হয়নি। এসময় তিনি বর্তমান বিশ্বে চলমান সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে মহাত্মা গান্ধীর মতো অহিংস আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান।
সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আব্দুল মান্নান চৌধুরী, সাবেক সচিব ড. মোহাম্মদ আবদুল মজিদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া প্রমুখ।
আরও পড়ুন: এক চেয়ারপারসনের ৭৩ উপদেষ্টা!
/এসআইএস/এমও/