মন্ত্রিসভায় ‘বিদ্যুৎ আইন-২০১৬’ এর খসড়া অনুমোদন

নতুন বিদ্যুৎ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। ‘বিদ্যুৎ আইন-২০১৬’ খসড়ায় বিদ্যুৎকেন্দ্রে নাশকতা করলে সর্বোচ্চ ‌১০ বছরের কারাদণ্ড এবং ১০ কোটি টাকা জরিমানার অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সোমবার বৈঠক শেষে বেলা ২টার দিকে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বিষয়টি সাংবাদিকদের জানান।

দুপুরে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠকে অনুষ্ঠিত হয়।

/এসআই/এনএস/টিএন/