বিএনপি’র নবগঠিত কেন্দ্রীয় কমিটি নিয়ে মন্ত্রিসভা বৈঠকে আলোচনা হয়েছে। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের নির্ধারিত আলোচনা শেষে বিএনপি’র এ কমিটি নিয়ে আলোচনা শুরু করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বৈঠকে উপস্থিত ছিলেন এমন এক নির্ভরযোগ্য সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অনির্ধারিত আলোচনার শুরুতে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নতুন কমিটিতে যুদ্ধাপরাধীদের সন্তান এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিরা স্থান পেয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির স্থায়ী কমিটিতে দুটি পদ শূন্য রাখা হয়েছে। শুনেছি তার একটিতে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে এবং অন্যটিতে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানকে রাখা হবে।
এ কথা শুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের প্রশংসা করে বলেন, ‘সে শিক্ষিত ও বুদ্ধিমতী। সে রাজনীতিতে এলে ভালোই হবে।’
/এসআই/এসএনএইচ/টিএন/