সেতুমন্ত্রী বলেন, প্রতিটি স্প্যানের ওজন ২ হাজার ৯০০ মেট্রিকটন। মূল সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সুপার স্ট্রাকচারে মোট ৪১টি স্প্যান রয়েছে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। যা ওয়ারেন্ট টাইপ স্টিল দিয়ে তৈরি।
সেতুমন্ত্রী বলেন, চীনের বেইজিংয়ের ফ্যাক্টরিতে ২০ থেকে ৮০ মিলিমিটার পুরু স্টিল প্লেট কেটে ওয়েল্ডিং করে প্রতিটি মেম্বার তৈরি করা হচ্ছে। এ রূপ ১২৯টি মেম্বার দিয়ে একটা স্প্যান তৈরি হয়। তিনি আরও বলেন, এ পর্যন্ত ২৬টি পিলারের পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। আজ জাজিরা প্রান্তে ভায়া ডাক্তের পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। এ পর্যন্ত পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের ৩৭ শতাংশ সম্পন্ন হয়েছে বলেও জানান মন্ত্রী।
/এসআই/এসএনএইচ/এমএনএইচ/