কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, আলী আশরাফ, তানভীর ইমাম, নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, আফতার উদ্দীন সরকার এবং সাবিহা নাহার বেগম বৈঠকে অংশ নেন।
ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট গত বছরের এপ্রিল মাসে বন্ধ হয়ে যায়। সম্প্রতি ইতালি প্রবাসী বাংলাদেশিরা ফ্লাইটটি আবার চালুর দাবি করে। গত বছরের শেষ দিকে প্রবাসী বাংলাদেশিদের একটি দল বিমান চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে।
ঢাকা রোম ফ্লাইট চালুর বিষয়ে কমিটির সদস্য কামরুল আশরাফ খান সাংবাদিকদের বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ সুপারিশ করা হয়েছে। এখন আমাদের উড়োজাহাজের সংখ্যাও বেড়েছে। এ রুটে ফ্লাইট চালু করা যেতেই পারে।
বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক সব রুটের এয়ারক্রাফটের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং যান্ত্রিক ত্রুটিগুলো দ্রুত দূর করার সুপারিশ করা হয়।
/ইএইচএস/এমএনএইচ/