বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ক্যাটাগরি করে এমপিও’র সুপারিশ

জাতীয় সংসদএমপিওবিহীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে পর্যায়ক্রমে  এমপিওভুক্তির সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি আফছারুল আমীনের সভাপতিত্বে  সংসদ  ভবনে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, মো. ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এস এম আবুল কালাম আজাদ, মোহা. মামুনুর রশিদ এবং সেলিনা আক্তার বানু অংশ নেন।
|বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা (সংশোধন) বিল, ২০১৬ নিয়ে বিস্তারিত আলোচনা শেষে বিলটির বিষয়ে চূডান্ত প্রতিবেদন প্রদানের জন্য কমিটি সুপারিশ করে।বৈঠকে শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের কারণে সৃষ্ট বৈষম্য হ্রাস করা  এবং উপজেলায়  কর্মরত শিক্ষা অফিসারদেরকে মাঠ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান পরিকল্পনা সঠিকভাবে মনিটরিং করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

আরও পড়তে পারেন: অবশেষে বন্য হাতিটি উদ্ধার

ইএইচএস/এমএসএম/