প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুলশান হামলার মাস্টারমাইন্ড মেজর (অব.) জিয়া ও তামিমসহ অনেককে শনাক্ত করা হয়েছে। তাই এদের সময়মতোই গ্রেফতার করা হবে। যেভাবে গুলশানে মানুষ হত্যা করেছে, সেই দৃশ্য দেখলে আপনি বলতেন এরা মানুষ না, অমানুষ।
টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমরা আইএস খুঁজে বেড়াচ্ছি উল্লেখ করে মন্ত্রী বলেন, কোথায় আইএস’র দোকান আছে আমরা তা খুঁজেছি। পরবর্তীতে দেখা গেল যে, জেএমবি, হামজা ব্রিগেড, হরকাতুল জিহাদসহ দেশি জঙ্গিরাই এসব হামলার সঙ্গে জড়িত। জনগণের সহযোগিতায় আমরা অগ্নিসন্ত্রাস ও টার্গেট কিলিং বন্ধ করতে পেরেছি বলেও জানান মন্ত্রী।
সংগঠনের সভাপতি সালাউদ্দিন বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আহমেদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা এসএম তারেক খান, ধানমণ্ডি থানা আওয়ামী লীগের নেত্রী সৈয়দা রাজিয়া মোস্তফা প্রমুখ।
আরও পড়ুন: জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ভারতীয় হাইকমিশনারের
/এসআইএস/এমও/