রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধরাজধানীর কদমতলীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন লিটন (৩৬) ওরফে কুত্তা লিটন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে কদমতলী থানার ওয়াসার সামনে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, ৫১০ পিস ইয়াবা, ২৪ শিশি প্যাথেডিন উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাব-১০ এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাত্তবর জানান, নিহত লিটনের বিরুদ্ধে ১টি অস্ত্র ও ৯টি মাদক মামলা রয়েছে। ভোররাতে তাকে গ্রেফতার করতে গেলে লিটনের সহযোগীরা র‌্যাবের ওপর হামলা চালায়। আত্মরক্ষায় র‌্যাবও গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে লিটনের লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন:
ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

/জেইউ/এআরএল/