গুলশান হামলার পর দশ বাড়িতে পুলিশের রেইড : মনিরুল ইসলাম

মনিরুল ইসলামগুলশান হামলার পর রাজধানীর কল্যাণপুরের তাজ মঞ্জিল ছাড়াও আরও দশটি বাড়িতে রেইড দেওয়া হয়েছে। এসব বাড়ি থেকে জঙ্গি সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
তিনি বলেন, গুলশান হামলার পরপরই আমরা কল্যাণপুর ছাড়াও আরও দশটি বাড়িতে রেইড দিয়েছি। এসব বাড়ি থেকে জঙ্গি সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত পাওয়া গেছে। তা যাচাই বাছাই করা হচ্ছে। এছাড়াও জঙ্গিদের বিভিন্ন দলিল, ডিভাইস উদ্ধার করা হয়েছে।
অারও পড়তে পারেন: গুলশান হামলার আরেক মাস্টারমাইন্ড 'মারজান'

/এআরআর/ এমএসএম/