বঙ্গবন্ধুকে হত্যার প্রশ্রয়দাতাদেরও চিহ্নিত করতে হবে : ঢাবি উপাচার্য

 

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে জড়িতদের যারা আশ্রয় ও প্রশ্রয় দিয়েছে, তাদেরও চিহ্নিত করতে হবে। শুক্রবার বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ দাবি জানান।

আরেফিন সিদ্দিকী বলেন, ‘প্রশ্রয়দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে একটি স্বাধীন কমিশন গঠন করে খুঁজে বের করতে হবে।’ এ ছাড়া বঙ্গবন্ধুর যেসব খুনির রায় কার্যকর হয়নি, শিগগিরই তাদের রায় কার্যকর করার দাবিও জানান তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মিজানউদ্দিন বলেন, ‘রাজনীতি হচ্ছে বিজ্ঞান ও শিল্পের সমন্বয়। বঙ্গবন্ধু এই দুইয়ের সমন্বয়ে রাজনীতি করতেন। আর এ কারণে তিনি এত বড় রাজনীতিবিদ হয়েছেন।’

পরিষদের সাধারণ সম্পাদক ডা. এম এ মালেকের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফরাদ প্রমুখ বক্তব্য রাখেন।

 /এসআইএস/এআরএল/

আরও পড়ুন: 

হাসনাত-তাহমিদের মূল ছবি দিতে প্রথম আলো ও যুগান্তরকে নির্দেশ