পাঁচ জেএমবি সদস্যের ছয় দিনের রিমান্ড

আদালতরাজধানীর দারুসসালাম থানার টেকনিক্যাল মোড় এলাকা থেকে গ্রেফতার পাঁচ জেএমবি সদস্যের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার বিকালে দারুসসালাম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. আলীম দশদিনের রিমান্ড চান। ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারির আদালত শুনানি শেষে পাঁচ জেএমবির ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসময় আসামি পক্ষের কোনও আইনজীবী ছিলেন না।
ঢাকা মহানগর হাকিম শাখার নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আসামিরা হলো আতিকুর রহমান ওরফে আইটি আতিক, মো. আব্দুল করিম বুলবুল ওরফে ডা. বুলবুল, মো. আবুল কালাম আজাদ, মো. মতিউর রহমান ও শাহিনুর রহমান হিমেল ওরফে তারেক।
এর আগে বৃহস্পতিবার রাতে টেকনিক্যাল মোড় থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ২৫ টি ডেটোনেটর ও ৮৭৫ গ্রাম জেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার এই পাঁচজন বেশ কয়েকমাস আগে এই বাড়ি ছাড়ে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
আরও পড়তে পারেন: ‘বঙ্গ বাহাদুর’


/এআরআর/এমএসএম/