শনিবার (১৩ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ’ আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ওই সভার আয়োজন করা হয়।
হাছান মাহমুদ বলেন, ‘ওই সময় বঙ্গবন্ধুকে যারা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছিল, তারাই পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে হত্যা করে। ঠিক একইভাবে আজ যারা শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হচ্ছে, তারাই বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’ তিনি বলেন, ‘সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল, তারাই এখন ষড়যন্ত্র আড়াল করতে জাতীয় ঐক্যের ডাক দিচ্ছে।’
বিএনপি’র কমিটিকে ‘সার্কাস কমিটি’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির ৬০০ সদস্যের কমিটি সার্কাস ছাড়া আর কিছুই না। কারণ এই কমিটি ঘোষণার পর থেকেই নতুন করে তাদের মধ্যে ভাঙন সৃষ্টি হয়েছে। কাজেই বিএনপিতে ভাঙনের জন্য বিএনপিই দায়ী থাকেব।’
পরিষদের সভাপতি জাকির আহম্মদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঢাকা (দক্ষিণ)২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক, লেখক খন্দকার মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।
/এসআইএস/এআরএল/
আরও পড়ুন: