জামিন পাওয়া তিন সাংবাদিক হলেন, বাংলামেইল-এর ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও নিউজরুম এডিটর প্রান্ত পলাশ। প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা ওই মামলায় চারজনকে আসামি করা হয়। তাদের মধ্যে ওই তিন সাংবাদিক ছাড়াও বাংলামেইল’এর মালিক ও সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমও আছেন।
‘বিমান দুর্ঘটনায় প্রধানমন্ত্রীপুত্র জয়ের মৃত্যুর গুজব!’ এই শিরোনামে গত ৭ আগস্ট খবর প্রকাশ করে বাংলামেইল। এ ঘটনায় চারজনকে আসামি করে মামলা করেন র্যাব-৩ এর সদস্য শাহ আলম। এর মধ্যে ফজলুল আজিম ছাড়া বাকিদের গ্রেফতার করা হয়।
/এসআইটি/এআরএল/
আরও পড়ুন:
'গুলশান হামলায় হাসনাতের জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে'