রবিবার (১৪ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় মন্ত্রী এ দাবি জানান। বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে ‘সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১’ ওই সভার আয়োজন করে।
মোজাম্মেল হক বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যায় জড়িত অনেকেই বিদেশে অবস্থান করছে। তাদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।’
সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘জিয়াউর রহমান কোনও অবস্থাতেই মুক্তিযোদ্ধা হতে পারে না। তিনি আইএসআই-এর (পাকিস্তানের গোয়েন্দা সংস্থা) এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন।’ খালেদা জিয়ার সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, ‘তিনি (খালেদা জিয়া) ১৫ আগস্ট জন্মদিন করেন; কারণ, ১৯৭৫ সালের ওই দিনই তারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে।’
সভায় সভাপতিত্ব করেন ‘সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১’এর সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কেএম শফিউল্লাহ।
/এসআইএস/এআরএল/
আরও পড়ুন: