রবিবার বিকেলে সচিবালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। জাতির জনকের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর ছবি নিয়ে যারা মাতামতি করেন তাদের কর্মকাণ্ড সহ্য করা হবে না, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় তিনি অতিমাত্রায় বাড়াবাড়ি করে শোক দিবসের ভাব গাম্ভীর্য নষ্ট না করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বছর বছর যাদের জন্মদিনের কেকের আকার ও ওজন বাড়ে তারা বঙ্গবন্ধুকে ছোট করতে চেয়েছিল, কিন্তু তারা পারেনি।
সচিবালয় অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সাবেক সচিব এম আজিজুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজ্জামেল হক খান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার, আইন বিচার ও সংষদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এস এম জহিরুল হক, দুর্যোগ ব্যবস্থাপনা সচিব শাহ কামাল প্রমুখ।
/এসআই/এসএনএইচ/টিএন/