মেয়র বলেন, পানি ও বিদ্যুৎ মূল্যবান সম্পদ। এগুলো ব্যবহারে আমাদের মিতব্যয়ী হতে হবে। দৈনন্দিন ব্যবহারের সময় কল খুলে রেখে কাপড় ধোয়া, সেভ করা, থালাবাসন ধোওয়ার মধ্য দিয়ে ব্যাপক পানির অপচয় হয়। এসব রোধে সবাইকে সচেতন হতে হবে।
ভূগর্ভ থেকে পানি তোলা অত্যন্ত বিপজ্জনক উল্লেখ করে মেয়র আরও বলেন, এর ফলে ভূমি অভ্যন্তরে শূন্যতা সৃষ্টি হয় এবং এটা ঝুঁকির সৃষ্টি করে। প্রয়োজনে বৃষ্টির পানি সংরক্ষণ করে পরিশোধনের মাধ্যমে পানি ব্যবহার করতে হবে।
ওয়ার্ড কাউন্সিলর আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে পানির পাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলর, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের স্থানীয় নেতা, ঢাকা ওয়াসা ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মেয়র পানির পাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধুকে হত্যার আগে অস্বাভাবিক নৈশ প্যারেড হয়
/ওএফ/এমও/