১৫ আগস্ট বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে তার ফেসবুক স্ট্যাটাসে এ অনুরোধ জানিয়ে জয় বলেন, অনুগ্রহ করে সবাই আমার পরিবার এবং আমার সাথে আজ স্মরণ করুন বঙ্গবন্ধু এবং আমার পুরো পরিবারটিকে।
বঙ্গবন্ধুকে স্মরণ করে জয় তার স্ট্যাটাসে বলেন, ‘আজ এই দিনে ৪১ বছর আগে আমার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়। হত্যাকারীরা এতই নিষ্ঠুর ছিলো যে আমার মামীদের এবং ১০ বছর বয়সের মামাকেও ছাড় দেয়নি। আমার নানা ছাড়া বাকি সবাইকে কোনো চিহ্নিত করা ছাড়াই বনানী কবরস্থানে দাফন করা হয়। হত্যাকারীরা ছিলো একেবারে জঘন্য।’
বঙ্গবন্ধু হত্যার সময় জয় তার মা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালা বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার বিদেশে থাকার প্রসঙ্গ তুলে ধরে সজীব ওয়াজেদ জয় বলেন, আমার মা এবং খালার কথা চিন্তা করুন, যখন এটি ঘটে, অবকাশ কাটাতে তারা দূরে। তারা সব হারিয়েছে এবং স্বদেশে ফিরতে পারছিলো না। সবচেয়ে খারাপ ছিলো যে বার্তা পাওয়ার বিষয়টি সেসময় এমন কঠিন ছিলো যে তারা নিশ্চিতভাবে এও জানতেন না যে কেউ একজন, এমনকি তাঁদের ছোট ভাইটি বেঁচে আছে কি নেই।
অনুগ্রহ করে সবাই আমার পরিবার এবং আমার সাথে আজ স্মরণ করুন বঙ্গবন্ধু এবং আমার পুরো পরিবারটিকে।’
/ইএইচএস/এবি/