সোলার ব্যবসার ক্ষতি করছে ইডকল: সাব

সাব-এর সংবাদ সম্মেলনঅর্থ মন্ত্রণালয়ের অধীনস্ত প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি লিমিটেড (ইডকল) দেশের সোলার ব্যবসায়ীদের জন্য হুমকি হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে সোলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সাব)। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটি এ অভিযোগ জানায়।

সাব-এর সভাপতি আব্দুল হালিম মৃধা লিখিত বক্তব্যে বলেন, ‘সোলার ব্যবসা ধ্বংস করতে ইডকল ষড়যন্ত্র করছে। তাদের নিজস্ব সোলার পণ্য নেই। কিন্তু বিভিন্ন স্থান থেকে সোলার পণ্য সংগ্রহ করে তারা ভোক্তাদের কাছে বিক্রি করছে।’ এতে করে এই খাতের কয়েক হাজার ব্যক্তির কর্মসংস্থান হুমকিতে পড়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এ ব্যাপারে হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মারকলিপিও দিয়েছে সাব।

সংবাদ সম্মেলনে সাব-এর যুগ্ম আহ্বায়ক বলরাম বাহাদুর, কোষাধাক্ষ সিদ্দিকুর রহমান, সংগঠনের মুখপাত্র মো. আলী আশরাফুল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসআইএস/এআরএল/

আরও পড়ুন:

সিটিসেল বন্ধের সিদ্ধান্ত চূড়ান্ত