রাজধানীর জাহান সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

অগ্নিকাণ্ডরাজধানীর নিউমার্কেট থানাধীন জাহান সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার বেলা ১২টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের কর্ত্যবরত কর্মকর্তা আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার বেলা ১১টা ৫৫ মিনিটে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের বিপরীতে অবস্থিত জাহান সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে কাজ করে।
আরও পড়ুন: আগামীকাল এইচএসসি'র ফল প্রকাশ

/এআরআর/এআর/