সিটি করপোরেশন ও করপোরেশন শাখা শ্রমিক কর্মচারী লীগ আয়োজিত সাঈদ খোকন বলেন, এক সময়ের খাদ্য ঘাটতির বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দা চললেও দেশ এগিয়ে চলছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এই উন্নয়ন ও অগ্রযাত্রা অনেকের গাত্রদাহের কারণ। তাই তারা নিষ্ঠুরভাবে নিরীহ মানুষকে হত্যা করে অগ্রগতির এ ধারাকে স্তব্ধ করতে চায়। তিনি বলেন, মৃত্যুভয় মানুষের জীবনের স্বপ্নকে স্তব্ধ করতে পারবে না।
অনুষ্ঠানে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির নেতা শুকুর মাহমুদ, ফজলুল হক মন্টু, হুমায়ুন কবীর, সামসুল আলম বকুল, আহসান হাবিব মোল্লাসহ ডিএসসিসি’র শ্রমিক লীগ নেতা মিজানুর রহমান ভূইয়া, আবদুর রশীদ, মো. ইব্রাহীম, মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।
এর আগে কবি নজরুল কলেজের উদ্যোগে আয়োজিত অনুরূপ এক সভায়ও মেয়র প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। এ সময় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক রাকিব হাসান সোহেল, কলেজ অধ্যক্ষ প্রফেসর নুরুন্নাহার প্রমুখ বক্তৃতা করেন।
/ওএফ/এমএনএইচ/