বৃহস্পতিবার সকালে রিজভী আইনজীবী মো.সানাউল্লাহ মিয়ার মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা পল্লবী থানার দুই মামলা ছাড়াও রমনা, মতিঝিল এবং খিলগাঁওয়ে নাশকতার মামলায় জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ পাঁচটি মামলায় রিজভীর বিরুদ্ধে পরোয়ানা জারি ছিল।
এদিকে, যাত্রাবাড়ী থানায় খালেদা জিয়া ও রুহুল কবীর রিজভীসহ ৩৭ জনের বিরুদ্ধে করা মামলায় রিজভী পূর্ব শর্তে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এছাড়া খালেদা জিয়া অসুস্থতার কারণে আদালতে আসতে না পারায় তার আইনজীবী মো. সানাউল্লাহ মিয়া সময় চেয়ে আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৩ অক্টোবর খালেদা জিয়াসহ সবাইকে হাজির হওয়ার নির্দেশ দেন।
আরও পড়তে পারেন: মাদ্রাসায় পাসের হার ৮৮. ১৯, কারিগরিতে ৮৪. ৫৭
/এসআইটি/এআর/এমএসএম /