এবার ছেলেদের পাসের হার ৭৩.৯৩ শতাংশ, মেয়েদের পাসের হার ৭৫.৬০ শতাংশ। উল্লেখ্য এবছর ছাত্র ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন ও ছাত্রী ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন পরীক্ষায় অংশ নেয়।
বৃহস্পতিবার সকালে শিক্ষামন্ত্রী ও বোর্ড প্রধানরা এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার পর প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, লেখাপড়ায় মেয়েরা আগের তুলনায় অনেক ভালো ফলাফল করছে। তবে ছেলেরা কিছুটা পিছিয়ে পড়ছে। ছেলেদের পিছিয়ে পড়লে চলবে না। তাদেরকে পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে।
আরও পড়ুন-
মাদ্রাসায় পাসের হার ৮৮. ১৯, কারিগরিতে ৮৪. ৫৭
/আরএআর/এফএস/