বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ফলাফল প্রকাশের পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আসন সংখ্যা পর্যাপ্ত রয়েছে। এখন একজন শিক্ষার্থীকেও আসন সংকটের কারণে বসে থাকতে হবে না।এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের কোনও চিন্তা করা লাগবে না।’
পাবলিক পরীক্ষা এখন নকলমুক্ত দাবি করে শিক্ষামন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘দেশের পাবলিক পরীক্ষাগুলোতে চিরতরে প্রশ্ন ফাঁস বন্ধ ও নকলমুক্ত করতে সক্ষম হয়েছি।’
গত বছরের তুলনায় ফলাফল ভালো হওয়ার কারণ হিসেবে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘সরকার চেষ্টা করছে ফলাফল ভালো করতে, সমাজের শিক্ষা সচেতন মানুষ গড়ে তুলতে। অভিভাবক ও শিক্ষার্থীরা আগের তুলনায় আরও সচেতন হয়েছে। ফলে এবার শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে।’
উক্ত সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব মো. সোহরাব হোসেনও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: এইচএসসিতে পাসের হার ৭৪.৭০%
/আরএআর/এসআই/সিএ/জেএ/এআর/