দেশে বিভিন্ন সময়ে পুলিশের ভূমিকার প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত সব গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ সদস্যরা জীবন দিয়ে দেশের জন্য অবদান রেখেছেন। ২০১৩-১৪ সালে নিজেদের জীবন দিয়ে জ্বালাও-পোড়াও বন্ধ করেছে। গুলশানে জঙ্গি হামলা ও শোলাকিয়ায় ঘটনায় পুলিশ জীবন দিয়ে নিজের গৌরব তুলে ধরেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা সভা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। পুলিশের আইজিপি একেএম শহীদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোকলেসুর রহমান, ডিএমপি কমিশনার আসাদুজ্জমান মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
/জেএ/এমএনএইচ/