এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এবার পাসে এগিয়ে থাকলেও জিপিএ-৫ পাওয়া ক্ষেত্রে পিছিয়ে রয়েছে মেয়েরা।
অন্যদিকে ছেলেদের পাসের হার ৭৩.৯৩ শতাংশ। আর মেয়েদের পাসের হার ৭৫.৬০ শতাংশ।
তবে আটটি সাধারণ বোর্ডের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যাই বেশি। এবছর ছাত্র ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন ও ছাত্রী ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন পরীক্ষায় অংশ নেয়।
উল্লেখ্য, এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর আটটি সাধারণ বোর্ডে পাশের হার ৭২.৪৭ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৫.৮৪ শতাংশ। বৃদ্ধি পেয়েছে ৬.৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে, ৪৮ হাজার ৯৫০ জন। গত বছর পেয়েছিল ৩৪ হাজার ৭২১ জন। জিপিএ-৫ এর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৪ হাজার ২২৯ জন।
আরএআর/সিএ/জেএ/ এমএসএম/