বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শুক্রবার বিকালে রাষ্ট্রপতি ৩২ নম্বরে পৌঁছালে জাদুঘরের কিউরেটর এন আই খান রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
পরে রাষ্ট্রপতি জাদুঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি।
বঙ্গবন্ধু জাদুঘরের সভাপতি শিল্পী হাশেম খান এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান এসময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।
পরিদর্শন শেষে আবদুল হামিদ জাদুঘরের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

/পিএইচসি/এইচসি/

পড়ুন: সবাই সাহায্য করলে মেয়রকে এত মাস্তানি করতে হয় না: আনিসুল হক