সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাক্ষাতে স্পিকার সংসদ সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সেপ্টেম্বরে ঢাকায় ৬২তম সিপিসি ২০১৬ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে না বলে স্পিকার কানাডার হাইকমিশনারকে অবহিত করেন। ৬৩তম সিপিসি ২০১৭ সালে বাংলাদেশে অনুষ্ঠানের বিষয়ে ইতোমধ্যে সিপিএকে প্রস্তাব করা হয়েছে বলেও স্পিকার জানান।
কানাডার হাইকমিশনার বাংলাদেশের সার্বিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা ইত্যাদি ক্ষেত্রে অর্জিত সাফল্যের প্রশংসা করেন।
/ইএইচএস/এমএনএইচ/