মঙ্গলবার থেকে বাসের অগ্রিম টিকিট

দূরপাল্লার বাসপবিত্র ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার সকাল ছয়টা থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। বিশেষ করে গাবতলী হয়ে যাতায়াত করে এমন দূরপাল্লার বাসগুলোর অগ্রিম টিকিট পাওয়া যাবে। অন্যদিকে সায়েদাবাদ ও মহাখালী থেকে চলাচলকারী বাসের অগ্রিম টিকিট নিয়ে বরাবরের মতো এবারও হুড়োহুড়ি নেই।
বাস মালিকদের সংগঠন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রমেশ চন্দ্র ঘোষ জানিয়েছেন, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকেই বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
মঙ্গলবার নগরীর মিরপুর রোডের কলেজ গেইট, শ্যামলী ও কল্যাণপুর কাউন্টার এবং গাবতলী টার্মিনাল থেকে বাসের অগ্রিম টিকিট দেওয়া হবে। তবে এর আগেই অনেকে কাউন্টারে গিয়ে অগ্রিম টিকিটের সন্ধান করছেন।

হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারকর্মী জানান, এবার ঈদ উপলক্ষে ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে অগ্রিম টিকিটের চাহিদা রয়েছে। কারণ ওইদিন থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি।

/ওএফ/এনএস/