আজ মঙ্গলবার (২৩ আগস্ট) বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগকারী ফায়ার সাভিসের কর্মচারী মোজাম্মেল হকের অভিযোগের নিষ্পত্তির সব নথি আদালতে দাখিল করতে বলেছেন উচ্চ আদালত।
রিটকারী এই ফায়ার সার্ভিসের কর্মচারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম। রিট বিষয়ে তিনি বলেন, মোজাম্মেল হক ২০১২ সালে জাতীয় মানবাধিকার কমিশনে একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে বলা হয়, তৎকালীন ফায়ার সার্ভিসের মহাপরিচালক এবং মোজাম্মেল হকের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার ওপর নির্যাতন চালান এবং বিভিন্নভাবে হয়রানি করেন। মানবাধিকার কমিশনে তিনি অভিযোগ দাখিল করলে কমিশনের তৎকালীন চেয়ারম্যান ড. মিজানুর রহমান অভিযোগটি তদন্তের জন্য ফায়ার সার্ভিসের মহাপরিচালককেই নির্দেশ দেন, যার বিরুদ্ধে অভিযোগ তাকেই তদন্তের নির্দেশ দেওয়ায় মানবাধিকার কমিশনের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়েছে।
বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হলে ২০১৩ সালে হাইকোর্ট জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে একটি রুল জারি করেছিলেন। যথাযথ প্রক্রিয়ায় ওই রুলের জবাব না দেওয়ায় আজ আদালত ফের রুল জারি করেন।
/ইউআই/এবি/
আরও পড়ুন
আরও একটি কয়লা বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন