কলকাতায় বাংলাদেশ মিশন কর্মচারীর আত্মহত্যা

kolkata

কলকাতায় বাংলাদেশ মিশনের স্টেনো টাইপিস্ট আজিজুল ইসলামকে (৫০) মঙ্গলবার সকালে কলকাতায় তার বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়।

তিনি কলকাতায় একা থাকতেন এবং তার পরিবার বাংলাদেশে অবস্থান করছে।

 তাকে তার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তিনি আত্মহত্যা করছেন বলে ধারণা করা হচ্ছে । এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

সূত্র জানায়, তিনি তার পরিবার কলকাতায় নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু তারা যেতে না চাওয়ার কারণে তিনি একাই ছিলেন।

এপিএইচ/

আরও পড়ুন:
ভারতে ফারাক্কা বাঁধ তুলে দেওয়ার দাবি নীতিশ কুমারের