মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ফজলুর রহমান ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে উপস্থিত হয়ে আসামির ১০ দিনের রিমান্ড চান। এ সময় ঢাকা মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্মক মাহমুদুর রহমান আদালতকে বলেন, আসামি মইনুল হাসান শামীম ওরফে সিফাত ওরফে সামির ওরফে ইমরান আনসারুল্লাহ বাংলা টিমের নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা কারা জড়িত তাদের নাম ঠিকানা জানার জন্য ১০ দিনের রিমান্ড প্রয়োজন। আদালত শুনানি শেষে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেটে অভিযান চালিয়ে দীপন হত্যা মামলার প্রধান আসামি মইনুল হাসান শামীম ওরফে সিফাত ওরফে সামির ওরফে ইমরানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।
আরও পড়ুন:
প্রকাশক দীপন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
/এসআইটি/বিটি/