সেতুমন্ত্রী বলেন, ‘আন্দোলনের মরা গাঙ্গে জোয়ার আর আসে না। বিএনপির আন্দোলনের ডাক এখন হাসি-মশলার বিষয় হয়ে গেছে ।’ তিনি বলেন, ‘রোজার পর, পরীক্ষার পর, ঈদের পর সর্বাত্মক আন্দোলন হবে। আন্দোলন আর আসে না। এই বছর না ওই বছর আন্দোলন হবে কোন বছর?’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘যার নিজের ঘরে ঐক্য নেই, তিনি দিচ্ছেন জাতীয় ঐক্যের ডাক? বিএনপি নেত্রী গণতন্ত্রের জন্য চাপ দিচ্ছে, যার নিজের দলেই গণতন্ত্র নেই, তিনি কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন?’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ‘নেতাকর্মীদের নির্যাতন দেখে আপনার চোখে জল আসে। ৪১ বছর ধরে আমরা শুধু কাঁদছি। আমাদের চোখের জল শুকিয়ে গেছে।আমরা কাঁদতে ভুলে গেছি। ৭৫ থেকে ৪১ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্তে রঞ্জিত আপনাদের হাত। এখন কার জন্য মায়া কান্না করছেন।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানের সভাপতিত্বতে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন আজিজুল হক রানা। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্ণেল (অব) ফারুক খান, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সাইফুজ্জামান শিখর, মহানগর নেতা মুকুল চৌধুরী প্রমুখ।
/পিএইচসি/এমএনএইচ/