প্রধানমন্ত্রী বলেন, ‘মুহিতুল ইসলামের মৃত্যুতে আমরা আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু পরিবারের একজন বিশ্বস্ত ঘনিষ্ঠজনকে হারালাম। ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু এবং তার পরিবারের অধিকাংশ সদস্যকে যখন নির্মমভাবে হত্যা করা হয়, মুহিতুল ইসলাম তখন ছিলেন বঙ্গন্ধুর ব্যক্তিগত সহকারী। তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা।’ তিনি বলেন, ‘মুহিতুল ইসলাম ছিলেন ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই কালো রাতে ধানমণ্ডির ৩২ নম্বরে ঘটে যাওয়া ইতিহাসের সবচেয়ে জঘন্য ও নির্মম হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী।’
উল্লেখ্য, বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী এ এফ এম মুহিতুল ইসলাম বৃহস্পতিবার বেলা ২টা ৫৫ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ঘটে যাওয়া ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে নির্মমভাবে হত্যা করার ঘটনায় ১৯৯৬ সালের ২ অক্টোবর মুহিতুল রাজধানীর ধানমণ্ডি থানায় একজন প্রত্যক্ষদর্শী হিসেবে মামলা দায়ের করেন। সূত্র: বাসস
আরও পড়ুন: বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মুহিতুল ইসলাম আর নেই
/এমএনএইচ/