বাংলা ট্রিবিউন বৈঠকি আজ

 

 

বৈঠকি

গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার পর নগর পরিকল্পনা নিয়ে সরব হয়েছেন সংশ্লিষ্টরা। নগর পরিকল্পনার অন্যতম অনুসঙ্গ হিসেবে চলছে উচ্ছেদ অভিযান, আবাসিক এলাকা থেকে রেস্তোরাঁ, স্কুল, কলেজ উঠিয়ে দেওয়া হচ্ছে। তাই নগর পরিকল্পনা ও উচ্ছেদ অভিযান নিয়ে আজ বাংলা ট্রিবিউনের বিশেষ বৈঠকির আয়োজন করা হয়েছে। নগর পরিকল্পনা, উচ্ছেদ অভিযান, এরপর কি’ শীর্ষক এই বৈঠকি বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ সরাসরি সম্প্রচার করবে বেলা ১১টা ১০ মিনিট থেকে। দেশের আইনজীবী, ব্যবসায়ী, শিক্ষক, নগর পরিকল্পনাবিদ ও সাংবাদিকরা চলমান উচ্ছেদ ও পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা নিয়ে আলোচনা করবেন এই বৈঠকিতে।

মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন আইনজীবী ব্যারিস্টার ওমর সাদাত, রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার এমদাদুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ কাজী এম আরিফ, সাউথ ব্রিজ স্কুলের প্রিন্সিপাল জিনাত চৌধুরী, কোরিয়ান চেইন রেস্তোরাঁ বি বি কিউয়ের প্রধান আশরাফ উদ-দৌলা, সাংবাদিক  কাশেম হুমায়ুন, বাংলাদেশ উইমেন্স চেম্বার অ্যান্ড কমার্সের সাবেক সভাপতি সঙ্গীতা আহমেদ এবং বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল।

সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল ৭১ এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।

/এফএএন/