মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর রিভিউ এর পূর্ণাঙ্গ রায় আপিল বিভাগ থেকে ট্রাইব্যুনালে পৌঁছেছে। আজই কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহিদুল আলম ঝিনুক।
মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতত্বে আপিল বেঞ্চ রিভিউ আবেদন খারিজ করে রায় প্রকাশ করেন। বিকাল পাঁচটা ১ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ আপিল বিভাগের অপর চার বিচারপতির সাক্ষরের পর এ রায় প্রকাশ করা হয়। প্রকাশিত রায়টি এখন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিশেষ বার্তা বাহকের মাধ্যমে পাঠানো হবে। ট্রাইব্যুনালের সাক্ষরের পর আনুষ্ঠানিকতা শেষে আদেশ লাল সালুতে মুড়িয়ে কারাগারে পাঠানো হয়ে থাকে। একই সঙ্গে আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রায়ের কপি পাঠানো হবে।
মঙ্গলবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে এ রায় দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
গত ২৪ আগস্ট রিভিউ শুনানির তারিখ নির্ধারিত দিন থাকলেও মীর কাসেম আলীর আইনজীবীরা আবারও সংশ্লিষ্ট শাখায় সময় আবেদন করেন। এর আগে ২৫ জুলাই নির্ধারিত দিন থাকলেও সেদিন সময় আবেদন মঞ্জুর করে আজকের দিন ধার্য করে দিয়েছিলেন আদালত।
২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর গত ৮ মার্চ আপিলের ওই সাজাই বহাল থাকে। ৬ জুন পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনার জন্য ১৯ জুন আবেদন করেন মীর কাসেম।
/ইউআই/এআরএল/
আরও পড়ুন: