সুলতানা কামাল বলেন, ‘দেশের জনগণের মতামতকে উপেক্ষা করে সুন্দরবনের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। আমরা আশা করবো, এটি যেহেতু একক কোনও বিষয় নয়, সেহেতু দেশের জনগণের মতামতকে অবশ্যই মূল্যায়ন করতে হবে।’
সরকারের কাছে নিজেদের দাবির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দাবি একেবারে স্পষ্ট, কোনওভাবেই যেন সুন্দরবনের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ না করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে জননেত্রী বলে যে দাবি করেন, তা প্রমাণ রাখার সময় এখন এসেছে।’
এসময় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সুন্দরবনের পাশে আমরা এমন কিছুই চাই না, যা বনের ক্ষতি করবে। আমরা আজকে শুধু একত্রিত হয়েছি সুন্দরবনের রামপালে নির্মাণাধীণ বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিজেরা করি’র সমন্বয়ক খুশি কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, কমরেড রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।
- পাঠ্য-বইয়ের খবর নেই, মগজে ‘সাধারণ জ্ঞান’
- হলের দাবিতে জবি ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের পৃথক কর্মসূচি পালন
/এসআইএস/এমও/