পায়ুপথে বাতাস দেওয়ায় শিশু হাসপাতালে

শিশু আরনরাজধানীতে এক শিশুর পায়ুপথে বাতাস দেওয়া ঘটনা ঘটেছে। বুধবার বিকাল পৌনে ৫টায় মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় মেঘলা অটোমোবাইল নামে এক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। শিশুটির নাম আরন (১১)। শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানান ঢামেক পুলিশ ফাঁড়িরিউপ-পরিদর্শক(এসআই) বাচ্চু মিয়া।

মেঘলা অটোমোবাইলের শিশু শ্রমিক মুমূর্ষু আরন বাংলা ট্রিবিউনকে জানায়, জোর করে শরিফুল (১১) ও রাব্বী (১২) নামে দুই সহকর্মী তার পায়ুপথে বাতাস দিয়েছে। সহকর্মী সাদ্দাম জানায়, দুষ্টুমির ছলে সহকর্মী শরিফুল এ কাণ্ড ঘটায়। বাতাস দেওয়ার সঙ্গে সঙ্গে আরনের পেট ফেঁপে যায়। গুরুতর অবস্থায় তাকে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ঢামেকের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির অবস্থা সংকটাপন্ন।

এদিকে হাসপাতালে আসা স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আরনের বাবার নাম আবেদ আলী (মৃত)। মায়ের নাম হনুফা বেগম। মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় বশিল রোডে মিন্টুদের বাড়িতে সে খাওয়াদাওয়া করতো এবং ভাই রিপনের সঙ্গে থাকতো।

আরও পড়ুন- 

হোটেলে নাস্তা করতে গিয়েই ধরা খেলো ওবায়দুল
/এআইবি/এইচকে/