ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ নিয়ে উত্তেজনার পর পরিস্থিতি শান্ত

ফারুক ২সায়দাবাদে ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ নিয়ে অনেক উত্তেজনার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় অভিযান শুরুর জন্য বুলডোজার, পুলিশের এপিসি দিয়ে উচ্ছেদের প্রস্তুতি নেওয়া হলে শ্রমিকরা অন্য জায়গা থেকে ট্রাক এনে সড়ক অবরোধ করে রাখে। কিছুক্ষণ পর তারা অবরোধ তুলে নেয়।

বিষয়টি নিশ্চিত করে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট খালিদ আহমেদ বলেন, বিষয়টি সমাধানে পুলিশ, সিটি করপোরশনের কর্মকর্তা ও শ্রমিক নেতাদের মধ্যে বৈঠক হয়েছে। বৈঠক শেষে শ্রমিক নেতাদের নির্দেশে তারা অবরোধ তুলে নেয়।  

আরও পড়ুন:


সায়দাবাদে ট্রাকস্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা

/ওএফ/বিটি/