রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন বেফাকের শীর্ষ নেতারা। প্রেস ক্লাবের সামনে বেফাকের সহ-সভাপতি নূর হোছাইন কাসেমী বলেন,‘ধর্মহীন শিক্ষানীতি সন্ত্রাসবাদের জন্ম দেয়। সুতরাং ধর্মহীন শিক্ষানীতি বাতিল করতে হবে। ইসলামি শিক্ষানীতি ও শিক্ষা আইনের বাস্তবায়ন করতে হবে।’
নূর হোছাইন কাসেমী বলেন,‘আলেম সমাজ পূর্বে থেকেই সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার ছিল। ইসলাম কখনও সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদকে সমর্থন করে না। সব সময় আলেম সমাজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’
জানা গেছে, সদরঘাট থেকে জিরো পয়েন্ট, জাতীয় প্রেসক্লাব, কাকরাইল মোড়, মালিবাগ রেল ক্রসিং, রামপুরা ব্রিজ, নতুন বাজার, কুড়িল বিশ্বরোড, এয়ারপোর্ট, আব্দুল্লাহপুর ও জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন স্থানে কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।
জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে উপস্থিতি ছিলেন, বেফাক মহাসচিব আব্দুল জব্বার জাহানাবাদী, শাহ আতাউল্লাহ, মুফতি মাহফুজুল হক, গোলাম মুহিউদ্দীন ইকরাম, মাওলানা নাজমুল হাসান, মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আবুল হাসানাত আমিনী, জুনায়েদ আল হাবীব, মুফতি ইমরানুল বারী সিরাজীন, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আব্দুল লতিফ নিজামী, মুফতি তৈয়ব হোসাইন প্রমুখ।
আরও পড়ুন:
নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের লাঠিচার্জ
/সিএ/এপিএইচ/