স্বাস্থ্যমন্ত্রী জানান, জিকা ভাইরাসের সংক্রমণে হালকা জ্বর হয়। শরীর ঠাণ্ডা রাখতে পারলে জিকার সংক্রমণ তাড়াতাড়ি সেরে যায়। তাই বেশি-বেশি পানি পান করতে হবে। এতে করে দুই থেকে সাতদিনের মধ্যে জিকা সংক্রমণ ভালো হয়ে যায়। স্বাস্থ্যমন্ত্রী জানান, জিকা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুরে এই ভাইরাসে ১০ বাংলাদেশির আক্রান্ত হওয়ার খবরে মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে।
সিঙ্গাপুরের সঙ্গে পর্যটন খাতের গভীর সম্পর্ক থাকার কথা জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, জিকার সংক্রমণ এই সম্পর্কে কোনও প্রভাব ফেলবে না। 'আমাদের দেশের অনেক মানুষ সেখানে ব্যবসা-বাণিজ্য করে। এই যাতায়াত অব্যাহত থাকবে। তবে গর্ভবতী মায়েদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ গর্ভবতী মায়ের জিকা সংক্রমণ হলে সন্তান বিকলাঙ্গ ও নিউরো-ডিসঅর্ডার হতে পারে।'
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের সব বিমান, নৌ এবং স্থল বন্দরসহ প্রত্যেকটি প্রবেশপথে ইতোমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। বিদেশ থেকে আসা এবং বিদেশগামী যাত্রীদের স্ক্রিনিং মেশিনে স্বাস্থ্যপরীক্ষা করা হবে। কারও শরীরে জিকা ভাইরাসের সংক্রমণ দেখা দিলে সরকারি খরচে তাকে চিকিৎসাসেবা দেওয়া হবে।
/জেএ/এআরএল/
আরও পড়ুন: