রাজধানীর মিরপুরের রূপনগরের ৩৩ নম্বর রোডে জঙ্গি আস্তানা খুঁজতে পুলিশ এর আগেও দুইবার অভিযান চালিয়েছিল বলে জানিয়েছেন এলাকাবাসী। প্রায় ২০ দিন আগে এই রোডের একাধিক বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।
শনিবার দুপুরে ৩৩ নম্বর রোডের ৭ নম্বর বাড়ির এক বাসিন্দা শামীম হোসেন জানান, প্রায় ২০ দিন আগেও পুলিশ এই রোডে একাধিক বাসায় তল্লাশি করেছিল।
এদিকে, পুলিশের অভিযান জঙ্গি মুরাদ নিহত হওয়ার পর রূপনগরে সে যে বাড়িতে থাকত সেই বাড়িকে ঘিরে এলাকাবাসীর আগ্রহ তৈরি হয়েছে। সকাল থেকে বাড়িটির আশেপাশে ভিড় করেছে লোকজন। যদিও পুলিশ বাড়িটি ঘিরে রেখেছন।
/সিএ/এসটি/