দৈনিক শিক্ষাডটকম সম্পাদকের বিষয়ে খোঁজখবর নেবেন শিক্ষামন্ত্রী

দৈনিক শিক্ষাডটকমদৈনিক শিক্ষাডটকম এর সম্পাদক সিদ্দিকুর রহমানকে গ্রেফতার ও এ বিষয়ে খোঁজখবর নেবেন শিক্ষামন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে এক সভা শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
গত বৃহস্পতিবার শিক্ষা ভবন থেকে দৈনিক শিক্ষাডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমানকে পুলিশ গ্রেফতার করে। তার পরিবার বলছে, শিক্ষা পরিবারের এক সাবেক কর্মকর্তার সঙ্গে তার ভুল বোঝাবুঝি হয়েছে।
কি অভিযোগে মামলা করে তাকে গ্রেফতার করা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,'আমি গত দু’দিন ঢাকার বাইরে ছিলাম। তবে আমি জেনেছি তাকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু বিস্তারিত কিছু জানি না। যদি তার নামে মামলা হয় তাহলে তো আদালতে চলে যাবে। তবুও আমি খোঁজখবর নেবো।

উল্লেখ্য, তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিক্ষা ভবন থেকে গ্রেফতার করা হয় দৈনিক শিক্ষা ডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমান খানকে । ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের একটি দল তাকে গ্রেফতার করে। গত গত ২৯ আগস্ট তার বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় আইসিটি আইনে মানহানির অভিযোগে মামলাটি দায়ের করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউশি) অধিদফতরের সাবেক ডিজি ফাহিমা খাতুন। মামলার অভিযোগ বলা হয়, ‘ফাহিমা খাতুন মাউশিতে থাকাকালীন সময় বিভিন্নরকম মানহানিকর খবর প্রকাশ করেছিল দৈনিক শিক্ষা ডট কম।’

প্রসঙ্গত, ফাহিমা খাতুন বর্তমান খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বোন এবং ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য  র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরীর স্ত্রী।

/আরএআর/টিএন/