কাশিমপুর কারাগারে কে কখন ঢুকেছেন





কাশিমপুর কারাগারমানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরে কাশিমপুর কারাগার-২ এ অবস্থান করছেন কারা অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শনিবার দুপুর ২টার দিকে কারাগারে প্রবেশ করেন অতিরিক্ত আইজি (প্রিজন্স) কর্নেল ইকবাল কবীর, বিকেল ৪টায় প্রবেশ করেন ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন্স) গোলাম হায়দার।
এ ছাড়া সন্ধ্যা ৭টায় আইজি (প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন কাশিমপুর কারাগারে প্রবেশ করেন। এ সময় একই সঙ্গে গাজীপুরের সিভিল সার্জন আলী হায়দার খানও কারাগারে প্রবেশ করেন বলে জানা গেছে।

কাশিমপুর কারাগারে প্রবেশ করছেন গাজীপুর জেলা প্রশাসকএছাড়া রাত ৯টা ৩৭ মিনিটে গাজীপুর জেলা প্রশাসক এস এম আলম, সিভিল সার্জন আলী হায়দার খান, অতিরিক্ত জেলা প্রশাসক রেহানুল আলম কাশিমপুর কারাগারে প্রবেশ করেন। এ সময় তাদের সঙ্গে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও কারাগারে প্রবেশ করেন। তিনটি গাড়িতে তারা কাশিমপুর কারাগারে আসেন।
জেল সুপার প্রশান্ত কুমার বণিক ও জেলার নাসির আহমেদও কাশিমপুর কারাগারের ভেতরে আগে থেকেই অবস্থান করছেন।
এআরআর/জেইউ/সিএ/এবি