মান্নার জামিন স্থগিত

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। রবিবার রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতির এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন মান্না। চলতি বছরের ২১ মার্চ আদালত শুনানি শেষে একটি রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে ৩০ আগস্ট মান্নাকে জামিন দেন হাইকোর্ট। হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত বছরের ৫ মার্চ সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে মাহমুদুর রহমান মান্না এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ওই মামলা করা হয়।

/ইউআই/এসটি/