আগামী বৃহস্পতিবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এবছর বিশ্বব্যাপী সুবর্ণজয়ন্তী হিসাবে এ দিবসটি পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘অতীতকে জানবো, আগামীকে গড়বো’। দিবসটি উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ওসমানী স্মৃতি মিলনায়তন পর্যন্ত বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এতথ্য জানান।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘দিবসটি উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘দেশে বর্তমানে ৪৫ লাখ বয়স্ক নিরক্ষর রয়েছেন। তাদের সাক্ষর জ্ঞান দেওয়ার জন্য তিন বছর মেয়াদি ৫৫২ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে সাক্ষর জ্ঞানের হার ৭১ শতাংশ।’
এ সময় মন্ত্রণালয়ের সচিব আসিফ উজ্জামান উপস্থিত ছিলেন।
/এসআই/এসএনএইচ/এপিএইচ/
আরও পড়ুন: