মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত জেএমবি’র প্রশিক্ষক মেজর জাহিদুল ইসলাম ওরফে মেজর মুরাদের মরদেহ শনাক্ত করতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে এসেছিলেন তার বাবা পুলিশের সাবেক পরিদর্শক নূরুল ইসলাম। সঙ্গে ছিলেন এক আত্মীয়। মর্গের একটি সূত্র জানায়, বুধবার বেলা পৌনে একটার দিকে জাহিদের বাবা এসে বলেন, ‘আমরা মেজর জাহিদের লাশ দেখতে চাই।’ এভাবে লাশ দেখা যাবেনা, পুলিশের অনুমতি লাগবে জানালে তারা সেখান থেকে চলে যান।
এদিকে ঢামেক ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মুরাদের স্বজন পরিচয়ে তাদের কাছে এখনও কেউ আসেননি।’
উল্লেখ্য,গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় প্রথমে অভিযান চালায় রূপনগর থানা পুলিশ। পরে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটি) ইউনিট ও ডিবি এ অভিযানে যোগ দেয়। এ অভিযানে জেএমবির প্রশিক্ষক জঙ্গি মুরাদ নিহত এবং পুলিশের চার কর্মকর্তা আহত হন।
জেএ/এআইবি/এপিএইচ/