বন্দরগুলোর জন্য আলাদা আলাদা শুল্ক কাঠামো সম্ভব না: অর্থমন্ত্রী

আবুল মাল আবদুল মুহিত
ঢাকার অদূরে কেরানীগঞ্জের পানগাঁও নৌ বন্দরের জন্য আলাদা কোনও শুল্ক কাঠামো করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ব্যবসায়ীদের পক্ষ থেকে পানগাঁও স্থলবন্দর ব্যবহারের জন্য শুল্ক পরিমাণ কমানোর দাবির প্রেক্ষিতে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) নিজ দফতরে নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খানের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠকে  নৌ পরিবহন সচিব অশোক মাধব রায় এসময় উপস্থিত ছিলেন।

বৈঠকে অর্থমন্ত্রী বলেন, ‘পানগাঁও নৌ বন্দরের জন্য আলাদা শুল্ক কাঠামো করা যাবে না। কোনও দেশে এমন কোনও বিধান নেই যেখানে একই দেশে বন্দর ব্যবস্থাপনায় আলাদা আলাদা শুল্ক কাঠামো থাকে।’

উল্লেখ্য, দেশের নৌপথ দীর্ঘদিন ধরে অবহেলিত। এর কার্যকারিতার বৃদ্ধির উদ্দেশ্যে সরকার যেসব পদক্ষেপ নিয়েছিল, তার মধ্যে পানগাঁও নৌ বন্দর অন্যতম। দীর্ঘদিন এ বন্দরটি  উপযোগী হলেও সেটি ব্যবহার হচ্ছে না।

আরও পড়ুন- 

ফেসবুকে হয়রানি: প্রতিকার মিলবে যেভাবে

চাকরি ফিরে পেতে যা করতে পারেন বাবুল আক্তার

/এসআই/এআর/এফএস/