তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, কাঁচাচামড়া ও জ্বালানি বহনকারী যানবাহনগুলো এর আওতামুক্ত থাকবে।
এছাড়া ফিটনেসবিহীন যানবাহনে কোরবানির পশু পরিবহন উৎসমুখে নিয়ন্ত্রণে মাঠ প্রশাসনকে আইনি ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়াসহ সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা দেওয়ার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে অনুরোধ করা হয়েছে। এর আগে মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কগুলোয় যাত্রীবাহী বাস ও জরুরি পরিবহন ছাড়া অন্য সক ধরনের যানবাহন চলাচল সাময়িক বন্ধ রাখার সুপারিশ করেছিল।
একইসঙ্গে আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে সড়কপথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে। ৯ সেপ্টেম্বর শুক্রবার থেকে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত ৭দিন নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম চলবে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ-এর এলেনবাড়িস্থ (তেজগাঁও) সদর দফতরে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর: ০২-৯১৩০৬৬২, মোবাইল নম্বর: ০১৯৬৬৬২২০১৯ এবং ০১৭৩০৭৮২৯৪৬ চালু থাকবে।
/এসআই/এমএনএইচ/